ডেস্ক নিউজ: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ২ দফায় জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নে বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বর্তমানে পানি কমে যাওয়ায় মানুষজন আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ও পানি বন্দী পরিবারগুলোর পাশে রয়েছেন সিলেট ৪ আসনের সাংসদ সদস্য ইমরান আহমেদ এমপি। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম এর তত্ত্বাবধানে ইমরান আহমেদ এমপির পক্ষ থেকে উপজেলার ৬ টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া সরকারি বেসরকারি সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে এ উপজেলায় । এসময় মুহিবুর রহমান মেম বলেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ বন্যা পরবর্তী জৈন্তাপুর উপজেলায় সরকারের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন । পাশাপাশি এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং বন্যা কবলিত এলাকায় এমপির পক্ষ থেকে পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে ।