শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট সিটির ৪২ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তা

Coder Boss / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের কাউন্সিলরের সমূদয় দায়িত্ব পালনের জন্য ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে এলাকার নাগরিকদের স্ব স্ব ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

১, ২ ও ৩ নং ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর ০১৭৩০৭৮২৬৬১।

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন গণপূর্ত অধিদপ্তর সিলেটের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ ইলিয়াস আহম্মেদ। যোগাযোগের নম্বর ০১৭৫৩৯১০০৬৬।

Manual2 Ad Code

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। যোগাযোগের নম্বর ০১৭৩০৩৩১০২১।

১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। যোগাযোগের নম্বর ০১৭১১৮৫৫০৮৩।

১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শেখ সাদী রহমতউল্লাহ। যোগাযোগের নম্বর ০১৭১৭৩১০৯৩৬।

Manual6 Ad Code

১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. শাহাদাত আলী। যোগাযোগের নম্বর ০১৭৩০৩১৯৯৫৪।

১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন জাতীয় গৃহায়ন অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইন। যোগাযোগের নম্বর ০১৯১৩৩৮৩৯৪৬।

২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জোবায়েদুর রহমান। যোগাযোগের নম্বর ০১৩২০০৬৭০০৩।

২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। যোগাযোগের নম্বর ০১৭২২২৯২৪৪৭।

Manual3 Ad Code

২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। যোগাযোগের নম্বর ০১৭১২৬৮৩৯৫৪।

৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন। যোগাযোগের নম্বর ০১৭৫৬৪১৩৮৭৮।

৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান। যোগাযোগের নম্বর ০১৭১৮০০৭১১১।

Manual4 Ad Code

৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন বন বিভাগ সিলেটের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। যোগাযোগের নম্বর ০১৭১০৪০০২৬৫।

৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. মনিরুজ্জামান। যোগাযোগের নম্বর ০১৭১০৪৭৩৬৫৪।

কমিটির সদস্যবৃন্দ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। এছাড়া কমিটির সদস্যবৃন্দ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কাউন্সিলরের সমূদয় দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code