শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় গ্রেফতার ১

সিলেট নিউজ ডেস্ক : / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্ব) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।

Manual1 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলার তালিকাভুক্ত এক আসামী ফাঁড়ি এলাকার পাশর্^বর্তী সাদীপুর এলাকায় অবস্থান করছে। তাৎতক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাসের নেতৃত্বে এএসআই সোহাগ মিয়াসহ সঙ্গীয় একটি পুলিশ ফোর্স ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার তরাব উল্লার পুত্র মোঃ রহমান মিয়াকে (৩৮) গ্রেফতার করে পুলিশ।

Manual8 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোঃ রহমান মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আসামীকে সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code