শিরোনাম
“বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের চাঞ্চল্যকর “পান্না” হত্যা মামলার আসামী গ্রেফতার

SATYAJIT DAS / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলার চাঞ্চল্যকর পান্না আক্তার হত্যা মামলার প্রধান আসামী মান্না মিয়া ঢাকা জেলার সাভার এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার।

র‍্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল সোমবার (১৮ নভেম্বর) জানান,’ গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোছাঃ পান্না আক্তার (৩৬) ও আসামী মোঃ মান্না মিয়া তর্কে জড়িয়ে পরে। তর্কা-তর্কির এক পর্যায়ে ভিকটিম মোছাঃ পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার আসামী মোঃ মান্না মিয়া’কে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে। মারপিটের একপর্যায়ে আসামী মান্না মিয়া পালানোর জন্য দৌড় দেয়,কিন্তু তার পরেও মোছাঃ পান্না আক্তার মান্না মিয়ার পিছু নিলে আসামী মোঃ মান্না মিয়ার কাছে থাকা ছুরি দিয়ে মোছাঃ পান্না আক্তারকে আঘাত করে যারফলে ভিকটিম গুরুতর আহত হয়।

Manual1 Ad Code

পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা আবস্থায় কর্তব্যরত চিকিৎসক মোছাঃ পান্না আক্তারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-৪,সিপিসি-২, নবীনগর ক্যাম্প,সাভার,ঢাকা এর যৌথ আভিযানিক দল গত ১৬ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৯:২০ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং-২৫/২৪০, তারিখঃ ২৬ অক্টোবর ২০২৪ইং খ্রিঃ ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মান্না মিয়া (২৫), পিতা-ফারুক মিয়া,সাং-পূর্ব লেঞ্জাপাড়া, থানা-শায়েস্তাগঞ্জ,জেলা- হবিগঞ্জ।

Manual5 Ad Code

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‍্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code