শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে চাঞ্চল্যকর সুজিত দাস হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯

সিলেট নিউজ ডেস্ক : / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুজিত দাস হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯, এসময়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সুজিত দাসের চুরি হওয়া সিএনজি উদ্ধার করে র‍্যাব।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব ৯।

এসময় আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ এর একটি দল সোমবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আলোচিত সিএনজি চালক সুজিত দাস হত্যা মামলার ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করে র‍্যাব ৯।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা সিএনজি চুরির উদ্দেশেই সুজিতকে হত্যা করে বলে প্রাথমিক ভাবে র‍্যাবের কাছে স্বিকার করেছেন।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার চিলাউড়া ইউনিয়নের শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ জেলার সদর উপজেলার নোহাটি গ্রামের মৃতঃ তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), একই জেলার বাহুবল থানার পনার আব্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. শিবলু মিয়া (২০)।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, রানীগঞ্জ সেতু উপর সুজিত দাসের হত্যাকারী ৩জন আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯, যে ছুড়ি দিয়ে সুজিত কে জবাই করেছে সেই ছুড়িও উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত,গত শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় রানীগঞ্জ সেতুর ওপর সুজিত দাস নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সুজিত পেশায় সিএনজি ড্রাইভার ছিলেন, হত্যার পরে দুর্বৃত্তরা তার সিএনজি নিয়ে পালিয়ে যায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code