শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল থানা-পুলিশের উদ্যোগে প্রথম আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

SATYAJIT DAS / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই আগস্টের পর এই থানা পুলিশের উদ্যোগে প্রথম আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২ডিসেম্বর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন;- সহকারী সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামর শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম কামরুল, যুবদল সভাপতি মহিউদ্দিন ঝাড়–, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুদ্বীপ দাশ, সিনিয়র সদস্য অজয় কুমার দেব, হেফাজত নেতা আব্দুর রহিম নোমানী, বাংলা ট্রিবিউন ও কালের কন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন। এছাড়াও বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার আমজাদ হোসেন রনি, কালাপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাও. হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. কাজল, মোঃ মসাহিদ, মশিউর রহমান রিপন, আশিদ্রোন ইউপি সদস্য আব্দুল আহাদ প্রমূখ।

Manual7 Ad Code

 

সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে শ্রীমঙ্গলের মানুষের সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে বক্তারা বলেন,কিছু লোকের ইন্দনে শান্তির শহরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়।

 

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা শ্রীমঙ্গলের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। ফেসবুকে মিথ্যা গুজব থেকে সবাই সজাগ থাকি।

 

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান, শ্রীমঙ্গল থানার (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য সহ থানার অফিসারবৃন্দ উপস্থিতিতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সুশিল সমাজ ও ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code