শিরোনাম
বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট গ্যাস ফিল্ডে: কর্মচারী ইউনিয়নে আ” লীগের দোসর প্রদীপ কুমারসহ কথিত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ

Coder Boss / ৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

সিলেট গ্যাস ফিল্ডে কর্মচারী ইউনিয়নের কথিত নেতা প্রদীপ কুমার’সহ ৪ জনের বিরুদ্ধে জেলা শ্রমিক দলে অভিযোগ

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মচারী ইউনিয়ন বি-১১০৬ ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের মদদপুষ্ট নেতা প্রদিপ কুমার শর্মা, বশির উদ্দিন, নজরুল ইসলাম ও ইলিয়াছ আলীদের বিরুদ্ধে সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি/ সাধারণ সম্পাদকের কাছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগ এনে কর্মচারী ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালেক ও সদস্য খসরু মিয়া । সাংগঠনিক ব্যবস্থা নিতে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সুপারিশ সহ গত ২৫ সেপ্টেম্বর অভিযোগ পত্র সিলেট জেলা শ্রমিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ কাছে হস্তান্তর করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানাযায়, বিগত ২৪ জুলাই ২০১৭ সনে তৎকালীন সিলেট-৪ আসনের সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের  সুপারিশ ক্রমে উল্লেখিত অভিযুক্তরা সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি / সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে শ্রমিকদলের কর্মচারী ইউনিয়ন বি-১১০৬ এর কমিটিতে বিভিন্ন পদে আসিন হয়ে ২০১৮ সনের ২২ ফেব্রুয়ারী জাতীয়তাবাদী শ্রমিকদলের সমর্থন নিয়ে সিবিএ নির্বাচনে জয়লাভের মাধ্যমে সিবিএ গঠন করে।

Manual2 Ad Code

সিবিএ গঠনের পর হতে প্রদিপ কুমার শর্মা, বশির উদ্দিন, নজরুল ইসলাম ও ইলিয়াছ আলী জাতিয়তাবাদী আদর্শ হতে বিচ্যুত হয়ে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের “বি-টিম” হয়ে কাজ শুরু করে নানা সুবিধানেন ও ২০২০ সনের আগস্ট মাসে  আওয়ামী লীগের ক্ষমতা বলে বিভিন্ন পদে স্থানীয় ৫২ জন যুবক কে খন্ডকালীন নিয়োগ দিয়ে প্রদীপ কুমার শর্মা কোটি টাকার বানিজ্য করেছেন এমন  অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তীতে ১৫ অক্টোবর ২০২০ সনের সিবিএ নির্বাচনে জাতীয়তাবাদী শ্রমিকদলের বি-১১০৬ এর ব্যানার, পোষ্ঠার, লিফলেট-এ আওয়ামীলীগের সভাপতি, স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান লিখে প্রচার ও প্রচারনার কারনে বিএনপি নেতাকর্মীদের হৃদয়ের রক্তক্ষরণ সৃষ্টি করে। অনুরুপ ভাবে ২৮ নভেম্বর ২০২২ সালের সিবিএ নির্বাচনে তারা প্রচারনা করে পরাজিত হয়।

 

Manual8 Ad Code

এদিকে ১১ ডিসেম্বর ২০২২ সনে তৎকালিন সভাপতি প্রদিপ কুমার র্শমা ভারতে চিকিৎসা নিতে যাওয়ার প্রক্কালে সংগঠনের পত্রে আওয়ামীলীগ কর্মচারীলীগের ব্যানারে কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত বশির আহমদকে সহ-সভাপতি এবং প্রচার সম্পাদক ইলিয়াছ আলীকে অর্থ সম্পাদক কো-অপ্ট করে নিয়োগদেন। যাহা বিএনপি ও সহযোগী সংগঠনের গঠনতন্ত্রের বিরোধী বলে দাবী করেন। প্রদিপ কুমার সুস্থ হয়ে দেশে ফিরে কাজে যোগদান করলে অভিযুক্তরা মুজিবকোর্ট পরে আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীতে যোগদান সহ বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচীতে অংশনেন তাদের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা করেন।

Manual8 Ad Code

 

ছাত্র-জনতা আন্দোলনের পর আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হলে নেতারা শ্রমিকদলের কর্মচারী ইউনিয়ন বি-১১০৬ হয়ে কাজ শুরুর চেষ্ঠা চালাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের মদদপুষ্ট নেতা বশির উদ্দিন, ইলিয়াছ অপসারনের দাবী তুলে অভিযোগ করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মচারী ইউনিয়ন বি-১১০৬ সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালেক।

এবিষয়ে অভিযুক্ত ইলিয়াছ বলেন, আমার বিএনপির রাজনীতিতে আছি এর বাহিরে কিছুই না। একটি পক্ষ আমাদের বিরুদ্ধ অপ্রপ্রচার করছে।

 

এবিষয়ে অভিযুক্ত বশির আহমদ বলেন, আমরা বিএনপিতে ছিলাম এবং আছি। চাকুরির সুবির্ধাতে আমরা একান্ত বাধ্য হয়ে বিভিন্ন দিবসে অংশ গ্রহন করি। একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

 

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাওন আহমদ বলেন, আমরা চাই সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মচারী ইউনিয়ন বি-১১০৬ ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের কর্মীদের স্থান থাকবে না। পরিক্ষিত জাতীয়তাবাদী কর্মীকে স্থান দিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক অপসারন করা হউক।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া বলেন, বশির উদ্দিন ও ইলিয়াছ বিএনপি রাজনীতির আদর্শত্যাগ করে তারা ফ্যাসিবাদ আওয়ামীলীগের সক্রিয় ভূমিকা পালন করেছে। ৫ আগষ্ঠের পর হতে ফের বিএনপির ভূমিকা পালন করবে এটা কোন ভাবে কম্য নয়। আমি বিএনপির কর্মী হিসাবে অভিলম্বে তাদের বহিস্কার দাবী করছি।

Manual2 Ad Code

এবিষয়ে জানতে চাইলে উপজেলা যুব দলের আহবায়ক, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, বিষয়টি আমার নিকট ডকুমেন্ট সহ উপস্থাপন করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছি।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ফতেপুর (হরিপুর) ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, এরাই বিএনপির চরম শত্রু, তারা বিএনপিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি যখন ঘুরে দাঁড়িছে তারা আবার দলে ফেরার চিন্তা করছে। এদের বিরুদ্ধে দৃষ্ঠান্ত মূলক ব্যবস্থা নেওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code