শিরোনাম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ছাতকের জয়নগর গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী আহত 

সিলেট নিউজ ডেস্ক : / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বানারীপাড়া প্রতিনিধি:

Manual8 Ad Code

বরিশালের বানারীপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হবার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের আব্দুর রহমানের মেয়ে শিল্পী তার মামা সফিজ উদ্দিন গাজীর ছেলে লিটন এবং খোকনের কাছে বেশ কিছু টাকা পায়। সেই টাকা চাওয়া নিয়ে বেশ কিছুদিন যাবত তার মামাতো ভাইদের সাথে তার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের একটি কাঁঠাল গাছ কেটে ফেলায় শিল্পী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ায় থানা পুলিশ তদন্তে গেলে দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এ বিষয়ে আহত শিল্পী জানায় থানায় অভিযোগের পরিপেক্ষিতে লিটন ও খোকন তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং থানা পুলিশকে নিয়ে তাকে অনেক আজেবাজে গালাগাল করে। শিল্পীর বড় বোন রঞ্জুও এই ঘটনায় শিল্পীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তার মামাতো ভাইদের সাথে একত্রিত হয়ে শিল্পীর ক্ষতি সাধনের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায়  গত ৩০ ডিসেম্বর সোমবার খুব সকালে শিল্পি বেগম তার বাড়ির সামনে বের হলে তারই বড় বোন রঞ্জুর সাথে শিল্পীর বাক বিতান্ডা হয়। এক পর্যায়ে শিল্পীর বড় বোন রঞ্জু শিল্পীর মাথার চুলের মুঠি ধরে আছড়ে মাটিতে ফেলে লাথি ঘুসি কিল শুরু করলে তারই মামা মফিজ উদ্দিন গাজীর ছেলে দেনাদার লিটন এবং খোকন দৌড়ে এসে রঞ্জুর পক্ষ নিয়ে শিল্পির উপর হামলা চালায়। অভিযোগে শিল্পী আরো জানায় তার গলায় থাকা স্বর্ণের চেইন লিটন ও খোকন ছিনিয়ে নেয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে তার শ্রীলতাহানি ঘটায়। মারধরের ঘটনায় শিল্পী গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code