শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচন কমিশনে সংযোক্ত এনআইডি আলাদা না করতে ছাতকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

জামরুল ইসলাম রেজা / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগ জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনের অংশ হিসেবে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচী, কর্মবিরতী পালন করা হয়েছে।নির্বাচন কমিশনে সংযোক্ত এনআইডি আলাদা না করতে ছাতকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।।

বৃহস্পতিবার ১৩ই মার্চ সকালে উপজেলার নির্বাচন কমিশন অফিসের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ এ কর্মবিরতী পালন করেন।

অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালনকালে উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ সাংবাদিক এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন ২০০৭-৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ছবি যুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে ৮ কোটি ১০ লক্ষ নাগরিকের ডেমোগ্রাফিক বায়োমেট্রিক তথ্য সম্মিলিত সুবিশাল ভোটার ডেটাভেইজ, যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির।

এরপর থেকে ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় পত্র এনআইডির কাজ চলছে। আমরা মনে করি জাতীয় পরিচয় পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই, সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা।

Manual8 Ad Code

তখন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহিতারা অফিসের সামনে অবস্থান করলেও কর্মবিরতী চলাকালে কোন সেবা পাচ্ছিলেন না। এতে উপজেলার দূর দূরান্ত থেকে আসা সেবা অগ্রহীতারা ভোগান্তির শিকার হতে হয়েছে।

Manual8 Ad Code

পরে দুপুরে ১ ঘটিকার পর কর্মবিরতি, অবস্থান কর্মসূচি শেষ হলে উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আবার তারা ধারাবাহিক ভাবে সেবা দেয়া শুরু করেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাস। ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাকির আমিন ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডাটা এন্টি অপারেটর একরাম হোসেন ও মোফাজ্জল হোসেন, অফিস সহকারী নাজির আহমদ, স্ক্যানিং অপারেটর আবিদ নূর, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহিতারা।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code