শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে যুবক আটক।। অভিযুক্তের বাড়ি-ঘর ভাংচুর

জামরুল ইসলাম রেজা / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual2 Ad Code

ছাতকে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার চেষ্টা ধামাচাপা দেয়ার অভিযোগে উপজেলার জহির পুর গ্রামের বখাটে যুবক মোঃ সাবুল মিয়ার বাড়িতে ভাংচুর করেছে জনতা। শুক্রবার দিনগত রাতে ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই বখাটের ঘর-বাড়ি ভাংচুরের পর এলাকায় তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র- জনতা। শেষ পর্যন্ত গভীর রাতে পুলিশ বখাটে মোঃ সাবুল মিয়াকে গ্রেফতার করে। ভিকটিমকে উদ্ধার করে তার পিতা- মাতার জিম্মায় রেখে শনিবার (১৫ মার্চ) সকালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮.০০ টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থী (১০) গ্রামের মসজিদ সংলগ্ন মাদ্রাসায় কোরআন শিক্ষা কেন্দ্রে পড়তে যাওয়ার পথে একই গ্রামের মৃত ছমরু মিয়ার বখাটে ছেলে মোঃ সাবুল মিয়া (২৫) ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার দু ‘তলায় নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে ।

Manual6 Ad Code

এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে মোঃ সাবুল মিয়া। দিনব্যাপী ঘটনা গোপন রেখে সমঝোতার চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য সহ গ্রামের একটি মহল। এক পর্যায়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি গ্রাম জুড়ে জানাজানি হয়। ঘটনার খবর পেয়ে রাতে বখাটে মোঃ সাবুল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করে এলাকাবাসী৷

এসময় তারা বখাটে যুবককে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে। জাহিদপুর ক্যাম্প ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এদিকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক মোঃ সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ।
জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন,ভিকটিমের পিতা সানো মিয়া বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ২০) দায়ের করেন।এ মামলায় ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে ভিকটিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code