শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় দুম্বা-ছাগল আটক

Coder Boss / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৮ টি দুম্বা ও ৩৭ টি রাম ছাগল আটক করা হয়েছে।

 

Manual4 Ad Code

সোমবার (১৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮ টি দুম্বা এবং ৩৭ টি রাম ছাগল আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

আটককৃত দুম্বা এবং ছাগলের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

 

Manual6 Ad Code

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সেজন্য চোরাই পথে এসকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পশুসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code