শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার নামে অর্থ আদায়, উপসহকারী মেডিকেল অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক : / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ এহাচ মিয়ার বিরুদ্ধে সরকারি স্বাস্থ্যসেবার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় তিনজন ভুক্তভোগী সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনই সেবা নিতে আসা সাধারণ মানুষকে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে।দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার নামে অর্থ আদায়, উপসহকারী মেডিকেল অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অভিযোগপত্রে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্ন অজুহাতে রোগীদের সরকারি ওষুধ না দিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করছেন, যা সরকারের দেওয়া ফ্রি চিকিৎসা সেবার সম্পূর্ণ পরিপন্থী। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগকারীরা জানান।

Manual1 Ad Code

এছাড়াও অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সেবা নিতে গিয়ে অনেক দরিদ্র রোগী মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বাস্থ্যসেবা যারা সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন।দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার নামে অর্থ আদায়, উপসহকারী মেডিকেল অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন রবিউল মিয়া (মোবাইল: ০১৩০১৭৬৫০১৭), আমজাদ (০১৭১২৯৫৩২২৮) ও ফয়সল (০১৭৭৩২০৭৭১২৫)। তারা সুনামগঞ্জের সিভিল সার্জন এবং সিলেট স্বাস্থ্য বিভাগেও অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন।

Manual7 Ad Code

স্থানীয়দের দাবি, একটি স্বাস্থ্যকেন্দ্রের ওপর এলাকার সাধারণ মানুষের অনেক ভরসা থাকে। কিন্তু যদি সেই স্থানেই অনিয়ম ও দুর্নীতি চলে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Manual6 Ad Code

এই বিষয়ে দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কেউ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, সরকার স্বাস্থ্যখাতে যে বিনামূল্যে সেবা দানের অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে যথাযথ মনিটরিং ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code