শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজী বুরহান উদ্দিন সড়ক : কষ্টের গল্প, আশার আলো

Coder Boss / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

Manual7 Ad Code

ফাহিম আল চৌধুরী ::

সিলেটের  কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ, ঝিংগাবাড়ী, বানীগ্রাম এবং কানাইঘাট সদর ইউনিয়নের মানুষের প্রাণের স্পন্দন, আমাদের প্রিয় গাজী বুরহান উদ্দিন (রহ.) সড়ক। এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, হাজারো মানুষের জীবন, স্বপ্ন এবং সংগ্রামের নীরব সাক্ষী।

 

Manual7 Ad Code

দুঃখজনক হলেও সত্য, বহুদিন ধরে সংস্কারের অভাবে এই সড়কের অবস্থা চরমভাবে অবনতি ঘটেছে। কোথাও গর্তের রাজত্ব, কোথাও রাস্তার ভাঙন, বিশেষ করে বর্ষায় এই দুর্ভোগ যেন অসহনীয় হয়ে উঠে। প্রতিদিন স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীরা, সবাইকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুর্ঘটনা, যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার অভিজ্ঞতা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

কানাইঘাটের এই অঞ্চল এবং এখানকার মানুষ আমার হৃদয়ের খুব কাছের। এখানকার মানুষ ধর্মপ্রাণ, নিষ্পাপ এবং সরল। তাদের সরলতা, ভালোবাসা এবং ইমানদার জীবনযাত্রা আমাকে বারবার মুগ্ধ করে। তাদের কষ্ট আমার নিজের কষ্টের মতোই অনুভব করি। তাই মানুষের এই দুর্ভোগ দেখে আমি কখনো হাত গুটিয়ে বসে থাকিনি।

 

আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার, মন্ত্রণালয়, এর শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। রাস্তার বেহাল অবস্থার বিস্তারিত তুলে ধরার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শুরুর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি।

আলহামদুলিল্লাহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং ইনশাআল্লাহ, খুব শীঘ্রই গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কারকাজ শুরু হবে। ইতোমধ্যে সরেজমিন পরিদর্শনের জন্য টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং টেন্ডার চুক্তির পুনর্বিবেচনার মাধ্যমে দ্রুত কাজ শুরুর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Manual6 Ad Code

এছাড়া, যেসব এলাকা জরুরি মেরামতের জন্য অপেক্ষা করতে পারবে না, সেইসব জায়গায় তাৎক্ষণিক সহায়তার জন্য আমি আমার, “ফাহিম আল চৌধুরী ট্রাস্ট”- এর সম্মানিত সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ।

 

আমি আমার প্রিয় কানাইঘাটবাসী ভাই-বোনদের অনুরোধ করছি, আসুন আমরা ধৈর্য ধারণ করি, ইতিবাচক মনোভাব নিয়ে উন্নয়নের এই মহাযাত্রায় একসঙ্গে এগিয়ে যাই।

গাজী বুরহান উদ্দিন সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি আমাদের সম্ভাবনার সেতুবন্ধন — আমাদের সন্তানের ভবিষ্যতের পথ, আমাদের উন্নয়নের প্রতীক।

 

উল্লেখ্য:: কানাইঘাট-সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গাজী বোরহান উদ্দিন রোড দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। এলাকার সাধারণ জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্থানীয় এলাকা বাসী।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code