শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism) রাজধানীর আবাসন ও ভূমি খাতের নীরব ঘাতক: চাঁদাবাজির অভয়ারণ্য জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন ​আবাসিক হোটেল: নিরাপত্তা নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? ​ সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তিতে সম্মাননা, শুভেচ্ছা ও ভবিষ্যতের প্রত্যয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৪ রোহিঙ্গা আটক

Coder Boss / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
Oplus_131072

Manual3 Ad Code

সুয়েব রানা জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ফের পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র একটি টহল দল বাগছড়া নামক স্থান থেকে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

 

Manual8 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৪/জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এই রোহিঙ্গাদের। সীমান্ত টহলে থাকা বিজিবি সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক, যাদের FDMN (Forcibly Displaced Myanmar Nationals) হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে শিশু এবং ৩ জন মেয়ে শিশু।

 

Manual8 Ad Code

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে রোহিঙ্গা পুশইন ঠেকাতে আমাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

Manual4 Ad Code

 

তিনি আরও জানান, আটককৃতদের সঠিক পরিচয় যাচাই শেষে আইনি প্রক্রিয়ায় নিকটস্থ থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

 

বিজিবির দ্রুত পদক্ষেপ এবং সুশৃঙ্খল তৎপরতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code