শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমান্তে সতর্ক বিজিবি: বিএসএফের পুশইনকৃত ১৭ বাংলাদেশিকে আটক

Coder Boss / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual8 Ad Code

সুয়েব রানা  জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি::

সিলেট সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত অতিক্রম করে এবার ১৭ জন বাংলাদেশি নাগরিককে দেশের ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারা।

Manual7 Ad Code

 

শুক্রবার( ২৭ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা কেন্দ্রী গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।

 

তিনি জানান, ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহল দল মেইন পিলার ১২৮২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের ৪ ব্যাটালিয়নের পুশইনকৃত ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।

 

Manual8 Ad Code

আটককৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

 

বিজিবির অধিনায়ক আরও জানান, বিজিবি সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন। আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Manual2 Ad Code

 

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code