শিরোনাম
বানারীপাড়ায়  তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার স্মরণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান ও গ্যাস স্প্রে কার্যক্রম উদ্বোধন আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

না ফেরার দেশে চলে গেলেন তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া

সিলেট নিউজ ডেস্ক : / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual7 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান সহ আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া। মৃত্যুর সময় স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়ার জন্ম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সাল টানা ১২ বছর তিনি তালজাঙ্গা আরসিরায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষাক্ষেত্রে রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Manual2 Ad Code

তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সন্তান।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code