শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ফের প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

Coder Boss / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা::

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালান পণ্যের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা ।

 

শুক্রবার ২৫ জুলাই  এবং শনিবার ২৬ জুলাই বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি’র টহল দল এইসব মালামাল জব্দ করে।

 

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর ও দমদমিয়া বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, চকলেট, গরু এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়। পাশাপাশি, অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়।

 

এছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলা এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ি ও থ্রী পিস উদ্ধার করে।

 

অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত সব চোরাচালানী পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual6 Ad Code

এই প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের প্রতিটি ইঞ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনার আলোকে সীমান্তরক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট। চোরাচালান, মাদক ও যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবি কখনো আপোষ করে না এবং ভবিষ্যতেও এই প্রয়াস আরও জোরদার করা হবে।’

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে যেভাবে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করে তিনি সফলতা অর্জন করে চলেছেন, তা ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। সীমান্ত রক্ষায় তার বলিষ্ঠ নেতৃত্ব আজ অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Manual7 Ad Code

 

সীমান্ত এলাকার জনগণ ৪৮ বিজিবির এমন সক্রিয় ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code