শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পূজা উদযাপন কমিটির সাথে মৌলভীবাজার পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর, রাত ৯ টায়  জেলা শহরের একটি অভিজাত  রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করে মৌলভীবাজার পৌর জামায়াত। অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে  সভায়  জেলা, পৌরসভা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ  ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।পূজা উদযাপন কমিটির সাথে মৌলভীবাজার পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual8 Ad Code

সভাটি সঞ্চালনা করেন মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত মত বিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মো: আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মৌলভীবাজার-২ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলার সাধারণ সম্পাদক মহিম দে মধু, জেলা সহ সভাপতি অধ্যাপক দেবতোষ সিং চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর  স্বাগত কিশোর দাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আজিজ আহমদ কিবরিয়া, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, ভাইস  চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, জেলা শিবির সেক্রেটারি মুহসিন আহমদ, ৪ং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মোক্তাদির হোসাইন,
শহরের চৌমুহনার শ্রীশ্রী কালীবাড়ি পুজা মন্ডপের সভাপতি শ্রী সন্তোষ পাল দেব ও সাধারণ সম্পাদক শিপলু দাস, রামকৃষ্ণ মিশন রোডের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সমিতি পূজা মন্ডপের সভাপতি শ্রী রিঙ্কু চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শ্রী করুনা ব্যানার্জি, পশ্চিম বাজারের শ্রীশ্রী দুর্গাবাড়ি পূজামন্ডপের সভাপতি সিতেশ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক নিরাপদ রায়,
সৈয়ারপুরের শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়া পূজা মন্ডপের সভাপতি কাজল কান্তি দাস ও সাধারণ সম্পাদক আদিত্য পাল ও ভাস্কর পাল, সৈয়ারপুর মাঝের হাটি সড়কের সৎসঙ্গের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আশীষ রায়, মধ্যপাড়ার সুহৃদ সংস্থ পূজা মন্ডপের সভাপতি অমলেন্দু দেব রায় সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ রায় অভি, ফরেস্ট অফিস রোডের আবাহন পূজা মন্ডপের সভাপতি সন্তোষ কান্তি দাস ও সাধারণ সম্পাদক বাবুন দেবনাথ, সৈয়ারপুর স্কুল রোডের দশপূজা পূজামন্ডপের সভাপতি ডা: বাবুল চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক এড: পূর্ণেন্দ্র মিত্র,  পূর্ব গির্জা পাড়ার শিল্পী সংঘ পূজা মন্ডপের সভাপতি গৌরাঙ্গ দাশ ও সাধারণ সম্পাদক শ্রী দ্বিজেন্দ্র দাস, ফরেস্ট অফিস রোড, সৈয়ারপূরের ত্রিনয়নী শিববাড়ির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক তাই পাল এবং নয়ন কর, সৈয়ারপুর স্কুল রোডের নবরূপা সংঘ পূজামন্ডপের সভাপতি রঞ্জিত দাস ও সাধারণ সম্পাদক শিব শংকর পাল পিয়াল, পুরাতন হাসপাতাল রোডের শতরুপা জুয়েলার্স পূজামন্ডপের সভাপতি সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক গোপাল রায়, চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন যুব সংঘ পূজামন্ডপের সভাপতি রতন বাসকর এবং সাধারণ সম্পাদক রাহুল লস্কর ও ধ্রুব বাস্কর শাওন, বারোইকোনার গৌরী সার্বজনীন পূজামন্ডপের  সভাপতি আখিল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক পুরঞ্জন সূত্রধর, কাশীনাথ স্কুল মাঠের মহেশ্বরী’র সভাপতি দোলন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক কাঞ্চন লৌহ যাদবেন্দ্র রায় বাবু প্রমুখ।পূজা উদযাপন কমিটির সাথে মৌলভীবাজার পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual6 Ad Code

সভায় জামায়াত নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটিকে  অনেক ব্যস্ততার পর সংগঠনের আহবানে সাড়া দেয়ার জন্য  শুভেচ্ছা জানান। জামায়াত নেতৃবৃন্দ বলেন,
“বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক  সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে।”
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠান  এক আনন্দঘন পরিবেশে, সৌহার্দ্য ও আন্তরিকতার এক উজ্জ্বল নিদর্শন পরিলক্ষিত হয়।

সভা শেষে উভয় পক্ষই মৌলভীবাজার জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন দুর্গাপূজার  নির্বিঘ্নে সফল করতে পরস্পরের সহযোগিতা  কামনা করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code