শিরোনাম
টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ শাহজিবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মিলাদ সেমিনার ও পুরস্কার বিতরণ মহানবী ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান সিলেট আদালতে পেশকারের ঘুষ গ্রহনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ঋণের সুপারিশ না করায় ব্যাংক মাঠকর্মীকে শ্বাসরোধের চেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! বানারীপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন, লন্ডনে ১১ ই অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসব এর তারিখ ঘোষণা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত

সত্যজিৎ দাস / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়ন শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নিধুবন ধর’কে সভাপতি এবং তপন দত্ত’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় টিলাগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী সালন গ্রামের শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডা. অরুণাভ দে-এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজয় দাস।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী,সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান ছয়ফুল,সাবেক ইউপি সদস্য দেওয়ান চাঁন্দ আলী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক প্রজেশ দে,প্রচার সম্পাদক তপন কুমার দে,সদস্য সচিব শ্যামল দাশ এবং সালন গ্রামের ঐতিহ্যবাহী মহাজন বাড়ির বাবু সুভাষ দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে। তিনি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার,সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নবনির্বাচিত সভাপতি নিধুবন ধর বলেন, টিলাগাঁও ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। সংগঠনের দায়িত্বকে তিনি সেবার সুযোগ হিসেবে দেখছেন উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তপন দত্ত বলেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবে। এলাকার মন্দির,ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে ভূমিকা রাখার পাশাপাশি সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগ নেওয়া হবে।

Manual8 Ad Code

কাউন্সিলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,স্থানীয় নেতাকর্মী,সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজন।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code