শিরোনাম
রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে সাংস্কৃতিক কর্মী রাজা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

Coder Boss / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

ডেস্ক নিউজ  ::: সামাজিক যোগাযোগমাধ্যমে শিহাব উদ্দিন নামের একটি ফেসবুক আইডি থেকে জৈন্তাপুরের সাংস্কৃতিক কর্মী রেজাউল ইসলাম (রাজা)-কে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলাম (রাজা) এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

 

তিনি এক বার্তায় বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে এক টি ফেইসবুক আইডি থেকে যে মিথ্যা ও কল্পিত তথ্য প্রচার করা হচ্ছে , তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও মানহানিকর। আমি একজন সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন জৈন্তাপুরে কাজ করে যাচ্ছি। যা আমাকে জড়িয়ে এই অপপ্রচার একটি চক্রের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, আমি কোনো অবৈধ নির্মাণ, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। প্রচারিত বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা। এসব গুজবের কারণে আমার পরিবার ও সমাজের সামনে আমাকে অযথা হেয় করার চেষ্টা করা হচ্ছে।

 

রেজাউল ইসলাম (রাজা) বলেন, আমি আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। যারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ-এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Manual7 Ad Code

 

তিনি সকলকে অনুরোধ জানিয়ে বলেন, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে যেন কেউ সামাজিক মাধ্যমে শেয়ার বা মন্তব্য না করেন। মিথ্যা প্রচার শুধু একজন মানুষ নয়, সমাজকেও বিভ্রান্ত করে।

 

শেষে রেজাউল ইসলাম (রাজা) বলেন, আমি জৈন্তাপুরবাসীর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সৎ পথে কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, সত্য একদিন প্রকাশ হবেই।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, সম্মানীয় ব্যক্তি-গণের সঙ্গে যুক্ত ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code