শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার পরিষদের উপজেলা কমিটি ঘোষণা

সত্যজিৎ দাস / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উপজেলা কমিটির ১২১ সদস্যের ছয় মাস মেয়াদি নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটিটির ঘোষণা দেওয়া হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. অপু রায়হান অপু, শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান, জেলা সভাপতি খালেদ আহমেদ,এবং মৌলভীবাজার-৪ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী (আমু)।

Manual7 Ad Code

মৌলভীবাজার–৩ আসনের প্রার্থী মো. অপু রায়হান অপু উক্ত অনুষ্ঠানে বলেন,শ্রীমঙ্গলে শ্রমিকদের ন্যায্য অধিকার,নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠনের সক্ষমতা বাড়াতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শ্রমিকবান্ধব উদ্যোগে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

নবনির্বাচিত সভাপতি মো. জলিল মিয়া সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি সংগঠনের শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ ও শ্রমিক অধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নতুন কমিটির সহযোগিতায় উপজেলা জুড়ে শ্রমিক অধিকার কার্যক্রম আরও শক্তিশালী করার কথা বলেন।

সাধারণ সম্পাদক মো. জমসেদ আলী বলেন, শ্রীমঙ্গলের শ্রমিকদের সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সংগঠনকে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সক্রিয়তার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,শ্রমিক অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করতে হবে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা,আইনি সহায়তা ও মানবিক সহায়তায় সংগঠনকে আরও ভূমিকা পালনের আহ্বান জানান।

নবঘোষিত কমিটির শীর্ষ নেতৃত্ব; সভাপতি: মো. জলিল মিয়া,সিনিয়র সহ-সভাপতি: মো. নবি মিয়া,সহ-সভাপতি: মো. আবু মিয়া,সাধারণ সম্পাদক: মো. জমসেদ আলী,সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. মোসাহিদ মিয়া চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক: মো. আবু মিয়া-১,সাংগঠনিক সম্পাদক: অনিক চন্দ্র দাশ,সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক: মো. দুধু মিয়া,দপ্তর সম্পাদক: মো. চাটি দুলাল, সহ-দপ্তর সম্পাদক: মো. মহরম আলী,অর্থ সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম,সহ-অর্থ সম্পাদক: মো. সুজন মিয়া।

এর বাইরে অন্যান্য সদস্যদের অন্তর্ভুক্ত করে মোট ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code