শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার

সত্যজিৎ দাস / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual1 Ad Code

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সমাজে শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। তিনি শ্রীমঙ্গলবাসীর জন্য ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় শ্রীমঙ্গল একটি শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে আরও এগিয়ে যাবে।

Manual8 Ad Code

ওসি আরও বলেন,কোরবানির মাধ্যমে যেমন ত্যাগের মহিমা প্রকাশ পায়,তেমনি আমাদের উচিত ব্যক্তিগত জীবনের সংকীর্ণতা ও অসৎ প্রবণতা পরিহার করা। ত্যাগের এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পর্যটননির্ভর শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।

তিনি বলেন,ঈদের আনন্দ যেন নির্বিঘ্নে উদযাপিত হয়,সে জন্য পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে। কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল থানাকে অবহিত করার জন্যও তিনি আহ্বান জানান।

থানা সূত্রে জানা গেছে,ঈদুল আজহা উপলক্ষে এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে,যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকে।

Manual4 Ad Code

সবশেষে ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের শুভকামনা জানান।

Manual7 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code