শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক রাজুর মৃত্যু;একজন আহত

সত্যজিৎ দাস / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual7 Ad Code

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাকের ধাক্কায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। শোক প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষা স্থগিত করে একদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্র জানায়,সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়াগামী বাসে তুলে দিয়ে রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর তিনি এলাকার আরও দুইজনকে নিয়ে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে হাঁটতে বের হন। বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক দ্রুতগতি নিয়ে তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

Manual1 Ad Code

দুর্ঘটনায় রাজু কর এবং তাঁর সঙ্গে থাকা ফুরঞ্জন দেব আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code