শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

মোঃ শফিকুল ইসলাম:
ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠি সদরের ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে বালিঘোনা গ্রামে দক্ষিণ বালিঘোনা(মৃধা বাড়ি থেকে ফকির বাড়ির পর্যন্ত রাস্তা) এলজিইডির অর্থায়নে কার্পেটিং বা বিটুমিন রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার সোহেল এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাকা রাস্তা নির্মাণ কাজের শুরুতে সার্ভে,সিডিউল ও এস্টিমেট অনুযায়ী রাস্তার এলাইনমেন্ট(পেভমেনট), মাটি কাটা ও দুই পাশে শোল্ডার(বাঁধ) মাটি কাটা হয়েছে কিন্তু ইমপ্রুভ সাবগ্রেড(বালি ভরাট) সঠিক উচ্চতায় করা হয়নি অনেক ডাউন করে বালি ফালানো হয়েছে যে উচ্চতায় শোল্ডার বা দুই সাইডের মাটি ভরাট করা হয়েছিলো প্রথম স্টেপে তা মাটি কেটে নিচু করে শোল্ডারের টপ লেভেল থেকে ২ ফিট নিচু করে ইমপ্রুভ সাবগ্রেডে বালু ভরাট করা হয়েছে। রাস্তার পাশে নাল ও পুকুর থাকায় ৩ জায়গায় রাস্তার একপাশে পাইলিং করে প্যালাসেটিং(গাইড ওয়াল) ১০ ইঞ্চি গাঁথুনি সিডিউল ও এস্টিমেটে থাকার পরও তারা শুধুমাত্র পাইলিং করে শোল্ডারের মাটি ভরাট করেছে কিন্তু প্যালাসেটিং ঢালাই না করে ১০ ইঞ্চি গাঁথুনি করা হয় নাই।https://dailysylhetnews24.com/2025/12/15/58365/

Manual3 Ad Code

সূত্রে জানা গেছে, ঝালকাঠি এলজিইডির অর্থায়নে আনুমানিক ১ কোটি টাকা ব্যায়ে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের দক্ষিণ বালিঘোনা মৃধা বাড়ি থেকে ফকির বাড়ি পর্যন্ত আনুমানিক প্রায় ১৫ শত মিটার পাকা রাস্তা বা বিটুমিন রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। রাস্তাটি নির্মাণ কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ঝালকাঠি শহরের ঠিকাদার সোহেল, পাকা রাস্তা উন্নয়ন কাজের সিডিউল ও এস্টিমেট অনুযায়ি কাজ করা হচ্ছে না। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে বহালতবিয়তে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাকা রাস্তা নির্মাণ কাজ চলমান রেখেছেন ঠিকাদার সোহেল।https://dailysylhetnews24.com/2025/12/15/58365/

সরেজমিনে এলাকাবাসী কাজের অনিয়ম দেখে ঠিকাদারকে অভিযোগ দিয়েছে কাজ শিডিউল মোতাবেক করতে ঠিকাদার প্রতিটি কাজে অনিয়ম করার পরও বলেছেন কাজ শিডিউল মোতাবেক হচ্ছে তারপর ঝালকাঠি সদরের উপজেলা প্রশাসনের কাছে এলকাবাসীর পক্ষ ২ বার অভিযোগ দেওয়া হয়েছে প্রাথমিক অবস্থায় উপজেলা পরিষদের একজন কর্মকর্তা ভিজিট করে দেখে বলেছেন রাস্তা আরো উঁচু হবে কিন্তু ঠিকাদার কাজ অনিয়ম করে যাচ্ছে সে রাস্তা ডাউন অবস্থায় আগে যে সলিং(হেরিং বন্ড) রাস্তা ছিলো তার থেকে নিচু করে কাজ চলমান রেখেছে ও বালু ভরাট করার পর সাববেস রেডি করেছেন ও দুই পাশে এজিং রেডি করে বেস বা ম্যাকাডামের ইট ভাঙা হচ্ছে, গত ১৪/১২/২০২৫ ইং তারিখে ঝালকাঠি সদর উপজেলার দায়িত্ব প্রাপ্ত এসও(সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) মোঃ রেজওয়ান হাওলাদার সরজমিন ভিজিট করে কাজের অনিয়ম দেখে ঠিকাদার সোহেলকে কাজ সিডিউল ও এস্টিমেট অনুযায়ী করতে বলেছেন এবং এসও নিজে এলাকাবাসীকে সামনে নিয়ে রাস্তা আরো ১৫ ইঞ্চি উঁচু করার নির্দেশ দিয়েছেন ও পাইলিং এর পাশে প্যালাসেটিং বা গাইড ওয়াল করার জন্য নির্দেশ দিয়েছেন।এসও মোঃ রেজওয়ান হাওলাদার এলাকাবাসীকে বলেছেন এখন থেকে কাজের কোনো অনিয়ম হবে না তার নেতৃত্বে কাজ সিডিউল ও এস্টিমেট অনুযায়ী হবে কিন্তু তার পরেরদিন ১৫/১২/২০২৫ ইং তারিখে ঠিকাদার সোহেল কোন নির্দেশনা না মেনে আগের ন্যায় কাজের অনিয়ম করতেছেন ও এসও সাহেবের নির্দেশনা না মেনে রাস্তা উঁচু না করে ডাউন করে কাজ চলমান রেখেছেন। রাস্তার দুই পাশে ৩ ফুট করে মাটি ভরাট করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। দুই নং ইটের খোয়া দিয়ে বেড তৈরি করা হচ্ছে। সাবগ্রেড বেড রেডি করার সময় সব জায়গায় ঠিকমত রোলার করা হয় নাই।

Manual5 Ad Code

স্থানীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণ কাজে ঠিকারদার সোহেল ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দায়সারা কাজ করে যাচ্ছে। যে রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে তা অনেক নিচু হবে আগে সলিং রাস্তা থেকে রাস্তা নিচু হবে উক্ত রাস্তায় কাজ শেষ করার পরে রাস্তায় পানি উঠবে, যেহেতু বিটুমিন বা কার্পেটিং রাস্তা পানিরোধী নয় তাই রাস্তা কিছুদিনের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে যাবে।

Manual6 Ad Code

স্থানীয় এলাকাবাসীর দাবী ঝালকাঠি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে দাবী উক্ত প্রকল্পের টেন্ডারের সিডিউল ও এস্টিমেট অনুযায়ী প্রতিটি কাজ করা হোক কোনো অনিয়ম ও দূর্নীতি ব্যতিরেকে কাজ সুন্দর ভাবে সম্পন্ন করা হোক।

Manual3 Ad Code

গ্রামবাসী বলেন, এলাকায় দায়িত্ব প্রাপ্ত অসাধু কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের কারনে সরকারের বরাদ্ধের অধিকাংশ অর্থ লুটপাট করে খাচ্ছে। ওই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের কারনে সরকারের উন্নয়ন ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code