শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৫ আগস্টের পর বিএনপির/ছাত্রদলের দরকার ছিল একজন রুথলেস সিইও এবং একজন ব্র্যান্ড ম্যানেজার নিয়োগ করা

সিলেট নিউজ ডেস্ক / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

তানজিদুল হাসান জামাল:

এই কথাটা আগেও বলেছিলাম, আবারও বলি, ৫ আগস্টের পর বিএনপির/ছাত্রদলের দরকার ছিল একজন রুথলেস সিইও এবং একজন ব্র্যান্ড ম্যানেজার নিয়োগ করা, যারা কঠোরভাবে দলের লোকজনকে বহিষ্কার করবে; সৎ এবং সুন্দর আচার-ব্যবহারের প্রার্থীদেরকে নিয়োগ করবে, রাজনীতির কৌশল পুনর্ধিরাণ করবে, এবং দলের রিব্র্যান্ডিং করবে। কিন্তু সেই পথে তারা হাঁটে নাই।

ছাত্রদল যে সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে গণহারা হেরেছে, তার একটা প্রধান কারণ তো তাদের ব্র্যান্ডনেম। যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শিবিরকে প্যানেল ধরে ভোট দিয়েছে, তারা কি অ্যাক্টিভলি শিবির করে? তা তো না। তারা জাস্ট সুইং ভোটার।

Manual2 Ad Code

তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন, অনেকে প্যানেলের সব সদস্যকে চেনেও না, তাদের প্রতিশ্রুতি কী, সেটাও জানে না। তারা ভোট দিয়েছে শিবির ব্র্যান্ডকে। বা উল্টোভাবে বলা যায়, তারা ভোট দিয়েছে ছাত্রদল ব্র্যান্ডের বিরুদ্ধে।

সে কারণেই যে একটা বিশ্ববিদ্যালয়ে নন-শিবির ভিপি হয়েছে, সেটাও ছাত্রদল থেকে হয়নি। আজকের নির্বাচনেও প্রধান তিন পদের মধ্যে যে পদে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেই পদের প্রার্থীও অরিজিনাল ছাত্রদলের না। ছাত্রদলের প্রার্থী হলে ব্যবধানটা হয়তো আরও বেশিই হতো।

যে ব্যাপারটা পরিষ্কার, সেটা হচ্ছে, ছাত্ররা ছাত্রদল ব্র্যান্ডটাকেই পছন্দ করছে না। যে পুরাতন রাজনীতির মডেল ছাত্রদল অনুসরণ করছে, সেটাই ছাত্রছাত্রীরা রিজেক্ট করছে। তারা তাদেরকে ছাত্রলীগেরই একটা দুর্বল ভার্সন হিসেবে দেখছে।

কথা হচ্ছে, পাঁচ-পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয়, জাতীয় রাজনীতিতে চিত্রটা কি খুব ভিন্ন হবে? এই ছাত্ররা কি সমাজেরই একটা উল্লেখযোগ্য অংশ না? এদের পরিবারে কি এদের এই সিদ্ধান্ত এবং এদের বিজয়ের আনন্দ সংক্রমিত হবে না?

Manual3 Ad Code

তারপরেও এখনও কেন যেন অধিকাংশ মানুষই নিশ্চিত, আগামী নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে। হতেই পারে। আমি তো আর সব আসনের বাস্তবতা জানি না। আমরা তো শুধু ছাত্রদের মনোভাবই দেখেছি। আর বড়জোর রিকশাওয়ালা-সিএনজিওয়ালাদের সাথে কথা বলেছি।

Manual1 Ad Code

কিন্তু এর বাইরে সমাজের বড় একটা অংশ – সরকারী চাকরিজীবি, ব্যবসায়ী, বেকার, মধ্যবয়সী থেকে বয়স্ক – যারা সারা জীবন এক ধরনের রাজনীতি করে এসেছে, তারা হয়তো আসলেই বিএনপিকেই ভোট দিয়ে জয়ী করবে। সেই সাথে মিডিয়া, প্রশাসন, নির্বাচন কমিশন যেরকম বিএনপি-তোষণ শুরু করেছে, সেই ইফেক্টের প্রভাবও হয়তো থাকবে।

কিন্তু আগামী নির্বাচনই তো শেষ না। এর পরেও তো নির্বাচন হবে। এবং সেসব নির্বাচনের ফলাফল তো এই ছাত্রদের এবং তাদের পরবর্তী জেনারেশনের হাত ধরেই নির্ধারিত হবে। বিএনপি যদি তাদের পুরাতন মডেলের রাজনীতি থেকে বেরিয়ে না আসে, যদি এই পরিষ্কার ইন্ডিকেশনগুলো থেকে শিক্ষা না নেয়, যদি নিজেদের রাজনীতিকে ঢেলে না সাজায়, তাহলে বিএনপির কপালে তো দুঃখ আছেই, তার সাথে সাথে আমাদের কপালেও দুঃখ আছে।

Manual6 Ad Code

নাহ, এটা বলছি না যে বিএনপিকেই ক্ষমতায় আসতে হবে, তা না হলে আমাদের কপালে দুঃখ আছে। বরং বিএনপি যদি পরবর্তী কোনো নির্বাচনে ছাত্র সংসদগুলোর মতো গো-হারা হারে, তাহলে তারা যে সেই ফলাফল মেনে নিতে পারবে না, সেই সরকারকে শান্তিতে থাকতে দিবে না, পুরাতন মডেলে হরতাল, জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করবে, সেই সুযোগটা যে বিদেশী শক্তি গ্রহণ করবে , এবং এর মধ্য দিয়ে আবারও যে লীগের ফিরে আসার সুযোগ পাবে, সেখানেই আমাদের দুর্ভাগ্য নিহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code