শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিভাবে মানুষ ভালো থাকবে, সমাজ শান্ত থাকবে, দেশের কল‍্যাণ হবে, এরকম চিন্তা চেতনা কার আছে

সিলেট নিউজ ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

Manual1 Ad Code

অথই নূরুল আমিন:

Manual1 Ad Code

দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপন করতে যাচ্ছি। সেদিনের সাড়ে সাত কোটি জনগণ থেকে আজকে আমরা ছোট বড় বিশ কোটি জনগণ হয়েছি। কিন্তু আমরা কেউ ভালো নেই। না ধনীরা না গরিবেরা। এরকম একটি সমাজে আজকে আমরা বসবাস করছি। যেখানে কেউ নিরাপদ নই।

Manual1 Ad Code

আমি মনে করি একটি থানার একজন অফিসার ইনচার্জ ( ওসি ) ইচ্ছে করলে একটি এলাকা সুন্দর করতে পারে। কিন্তু কিভাবে সেই ওসি যদি দশ লাখ টাকা ঘুষ দিয়ে নিজেই ওসি হয়ে আসে। এরপরও যদি এসপি ডিআইজি পুলিশ কমিশনার পুলিশ হেডকোয়ার্টারসহ দৈনিক দুই থেকে পাঁচ লাখ টাকা দিবার একটি মৌখিক চুক্তি থাকে। তাহলে সেই ওসি থানায় এসে প্রথমেই মাদক কারবারি চোরা কারবারি ডাকাত ও ছিনতাইকারী গ্রুপ খোঁজে বের করবে। গ্রেফতার করবার জন্য নয়। মাসোয়ারা নেবার জন্য।

এদিকে রাজনৈতিক দলের একজন উপজেলা সভাপতি ইচ্ছে করলে সমাজের অসুন্দর যত কাজকর্ম আছে। এবং সঠিক বিচার আচার পরিচালনা করতে পারে। তা তিনি করতে পারেন না। তার কারণ তার কমিটির সিংহভাগ নেতাকর্মীরা অসংখ্য অসৎ কাজে জড়িত। তিনি একা সব ভালো কিছু করার উদ্যোগ নিলে হিতে বিপরীত হতে পারে।

Manual6 Ad Code

এদিকে সরকারি বিধিমালা মত সরকার নিজেও অনেক কিছু করতে পারেন না। তার কারণ প্রতিটা সরকার ক্ষমতায় আসার পূর্বে দেশের বড় বড় ব‍্যবসায়ীরা তাদেরকে আগেই অসংখ্য অর্থ দিয়ে রেখেছে। এবং কথা আছে ক্ষমতায় আসলে বিবিধ কাজ কাম তাদের কথামতো করতে হবে। অবশেষে যেই কথা সেই কাজ।

অন‍্য দিকে বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, জনগণের স্বাস্থ্য সেবা সব আজকে দুর্নীতিতে ভরে গেছে। এমনকি গ্রামে গঞ্জে গ্রামীণ শালিশী ও চলে ঘুষের মাধ‍্যমে। দেশের ব‍্যবসায়ীরা তাদের মত করে খেটে খাওয়া জনগণকে শোষণ করেই চলেছে। যা দেখার কেউ নেই। এককথায় চুয়ান্ন বছরে এই জাতির বিন্দু পরিমাণ স্বপ্ন পূরণ হয়নি। দেশের আশিভাগ জনগণ স্বাধীনতার কোনো স্বাদ পায়নি। সমগ্র জাতির স্বপ্ন যেন আজকে মরুভূমিতে পরিণত হয়ে আছে।

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক, রাষ্ট্রচিন্তক
মুখপাত্র জাতীয় মানব সম্পদ উইং।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code