শিরোনাম
তারেক রহমানের পিতা- মাতা দুজনই ছিলেন রাষ্ট্র প্রধান। তাঁর কাজ হোক দেশের সর্ববৃহৎ ও সর্বজনীন বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ?
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ভুল রাজনীতি বনাম ক্ষমতায় আসা যাওয়ার কি নিদারুণ পরিণতিতে পরিণত,( পর্ব তিন)

সিলেট নিউজ ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code

অথই নূরুল আমিন:

১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ বিএনপি জাতির পিতা স্বাধীনতার ঘোষক এরকম বিষয় নিয়ে দল দুটি চরম ঝগড়ায় লিপ্ত হয়ে গেলো। কেউ কাউকে ছেড়ে আর কথা বলে না। দেশের জনগণ দেখল দল দুটির মধ‍্যে যেন চরম শত্রুতা সৃষ্টি হয়েছে। এক দলের কর্মী সমর্থকদের কে আরেক দলের কর্মী সমর্থকেরা কোনভাবেই সহ‍্য করতে পারে না। এ যেন সাপে আর বেজির আজীবন শত্রুতার মতই ঘটনা।

সত্যি কথা বলতে গেলে দুটি দলের বড় ছোট নেতারা একদলের গীবত আরেক দল অবিরাম গেয়েই যাচ্ছে। দেশের সাধারণ জনগণ তো একদম বিরক্তবোধ করতে লাগল। আর এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি দুইও দলের বলির পাঠা হলো জামায়াত। দুইও দল জামায়াতকে ঘৃণা করে। জামায়াতকে গালাগালি করা হয়। যেমন কখনও বলা হয় স্বাধীনতা বিরোধী। কখনও রাজাকার। রগ কাটা শিবির ইত্যাদি ইত্যাদি।

Manual5 Ad Code

অথচ আমরা সবাই একই সমাজের একই দেশের নাগরিক। যে ঘরের বড় ভাই জামায়াত সমর্থন করে সেই ঘরের ছোট ভাই বিএনপির বড় পদে। একই ঘরের কর্তা তিনি আজীবন আওয়ামী লীগ করে গেছেন। অথচ আওয়ামী লীগ বিএনপির যে দন্দ চলছে তা যেন একবারে মারমুখী ধরমার কাট অবস্থা। একদল অন‍্য দলের কোনো বিষয় কেউ মেনে নিতে পারে না। আওয়ামী লীগের কাছে শেখ মুজিব বড় জিয়াউর রহমান কেউ না। আর বিএনপির কাছে জিয়াই বড়। শেখ মুজিব কিছুই না। বিশেষ করে বিগত ৩৫ বছর ধরে এই আওয়ামী লীগ বিএনপি ৭১ এর চেতনাকে যার যার মত ইতিহাস রচনা করতে গিয়ে দেশের কোটি কোটি মানুষের স্বপ্নকে হত‍্যা করেছে। তারা তাদের মত করে ক্ষমতার স্বাদ পেতে গিয়ে সমগ্র জাতির বড় একটা অংশ আজকে সুবিধাবঞ্চিত।

Manual6 Ad Code

সাধারণ জনগণের মাঝে এই দুটি রাজনৈতিক দল যেন বিষের কাটার মত হয়ে আছে। তাই সেদিন ওয়ান ইলেভেনের মত ঘটনা ঘটেছিল। দেশের সিংহভাগ জনগণ মাইনাস টু ফর্মুলার নাম শুনে আনন্দে মেতে উঠেছিল। কিন্তু বিধিবাম আওয়ামী লীগ ক্ষমতায় আসে। যার ফলে জনগণের আর কিছু করার ছিল না। কিন্তু আওয়ামী লীগ ষোল বছরের বেশি একটানা ক্ষমতায় থেকেও জনগণের জন‍্য তারা তেমন কিছু করতে সময় পায়নি। তারা ব‍্যস্ত ছিল শেখ মুজিবকে কিভাবে বড় করা যায়। তাই ছিলো তাদের একমাত্র স্বপ্ন।

Manual2 Ad Code

জনগণ খোঁজে বের করেছে। আওয়ামী লীগ বিএনপি দুটি দলই পরিবারতন্ত্র তথাকথিত রাজনৈতিক দল। যদি এমনটিই জনগণ না ভাববে তাহলে জামায়াত জোট এত আসন কখনও পেত না ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ‍্যবর্তী নির্বাচনে। দেশের সাধারণ জনগণের কাছে আজকে দিনের আলোর মত পরিস্কার হয়ে গেছে যে, আওয়ামী লীগ বিএনপি দুটি দলই অসৎ। ওরা দেশের অর্থ বিদেশে পাচার করে। এবং জনগণ লক্ষ্য করে দেখেছে। এই দুটি দল যখনই ক্ষমতায় আসে। তখনই সিন্ডিকেট বেড়ে যায়। এখানে ধনীরা আরো ধনী হয় আর গরিবেরা গরিবই রয়ে যায়। চলবে

Manual3 Ad Code

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক।
মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থের লেখক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code