শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট নিউজ ডেস্ক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual8 Ad Code

মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি:
বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মিনী বেগম সাহেরা হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২০ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার ছয় সন্তান হাসপাতালে তার পাশেই উপস্থিত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশে শায়িত সাহেরা হোসেনের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বেগম সাহেরা হোসেন মানিকগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির দুঃসময়ে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এ বি এম আনোয়ারুল হকের কাছে পরাজিত হন। ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করেন।
আজ সাহেরা হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকীতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code