শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ

সিলেট নিউজ ডেস্ক / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual6 Ad Code

সিলেট-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ‍্যাতিমান আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী গত ১২ জুন শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
এক শোকবার্তায় দুধরচকী বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে আজীবন ইসলামের খেদমত করেছেন। তাঁর নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া মিরাবাজার। তিনি এই জামেয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে একই মডেলে সিলেট শহরে পাঠানটুলায় প্রতিষ্ঠিত হয় আজকের দেশবিখ্যাত প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা। কোরআনের খেদমতে সিলেটে প্রতিষ্ঠিত আনজুমানে খেদমতে কোরআন নামক সামাজিক সংস্থার দীর্ঘদিন তিনি সভাপতি ছিলেন। সিলেটের আধুনিক ব্যবসা বাণিজ্য প্রসারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নগরের জিন্দাবাজারে নব্বই দশকে প্রতিষ্ঠিত আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক কমপ্লেক্স আলহামরা শপিং সিটি প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা পালন করেন। তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁকে হারিয়ে সমাজে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণযোগ্য নয়।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code