শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগরি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জমির সীমানা প্রাচীর (দেয়াল) নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমির মালিক মো. ইব্রাহিম খলিল হাওলাদার (৫৫), পিতা-মৃত ছবদার আলী হাওলাদার, রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual2 Ad Code

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বৈধভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে শনিবার (১৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে পূর্ববর্তী জমির মালিকের পরিবারের সদস্যরা কাজে বাধা প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনোয়ার মৃধা (৪০), আরিফ মৃধা (৩২), মুরাদ মৃধা (৩৫), মিতু, হারুন মৃধা, মজিবর সরদার (৮৫) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল অভিযোগ করেন, আনোয়ার ২০২৪ সালের আগে আওয়ামী লীগের রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট ছিল ২০২৪ সালের পরে বিএনপির প্রভাব খাটিয়ে জায়গা দখল করতে চায় ।ইব্রাহিম জমিটি রাস্তার অংশসহ বৈধভাবে ক্রয় করেছেন। তবে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজ জমি থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি প্রতিবেশী মজিবর সরদারের যাতায়াতের সুবিধার জন্যও অতিরিক্ত প্রায় ৫ ফুট জায়গা ব্যবহারের সুযোগ দিয়েছেন। এরপরও একটি পক্ষ তার জমির অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং দেয়াল নির্মাণে বাধা দিচ্ছে বলে তিনি দাবি করেন।

Manual5 Ad Code

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং অশালীন ভাষায় গালাগালি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মো. ইব্রাহিম খলিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন মোবাইল ফোনে ইব্রাহিম খলিলের বড় মেয়েকে অশালীন ভাষায় গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা, রাস্তা ব্যবহার ও সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকাবাসী বিষয়টির শান্তিপূর্ণ ও আইনগত সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

রাজাপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code