শিরোনাম
যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী সবার সেরা : বললেন, আমেরিকান প্রবাসী, মাওলানা আব্দুল ওয়াকিল
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

Coder Boss / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual6 Ad Code

পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ২৯তম মিনিটে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে সামুরাই ব্লুকে এগিয়ে দেন কাইশু সানো। প্রথমার্ধজুড়েই ব্রাজিলকে চাপে রেখে ১-০ ব্যবধানে বিরতিতে যায় জাপান।

 

Manual2 Ad Code

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ৬৫তম মিনিটে গ্যাব্রিয়েলের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।

Manual2 Ad Code

 

সমতা ফেরানোর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। তবে ব্রাজিলের দুটি নিশ্চিত গোল দুর্দান্ত দক্ষতায় রুখে দেন জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের গভীরে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে নিচু শটে জালের দেখা পান গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার সেই গোলেই ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে ব্রাজিল।

Manual4 Ad Code

 

এই জয়ের ফলে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে শেষ মুহূর্তের হৃদয়ভাঙা হারে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে জাপানের।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code