শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পবিত্র শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গত শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।

Manual5 Ad Code

প্রধান আলোচক হিসেবে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান পবিত্র কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।

Manual1 Ad Code

আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ এবং প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হাজী মো. তাহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জহিরুল ইসলাম।

জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য আজম আলী এবং আল মদিনা একাডেমির অধ্যক্ষ বাবুল মিয়া।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম। এ সময় আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code