শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড দক্ষ কেয়ারগিভার তৈরিতে ইউসেপ বাংলাদেশের উদ্যোগ: সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষ কেয়ারগিভার তৈরিতে ইউসেপ বাংলাদেশের উদ্যোগ: সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

সিলেট নিউজ ডেস্ক / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

নূর হোসাইন :
সুবিধাবঞ্চিত যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং স্বাস্থ্যসেবা খাতে শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘মেটলাইফ বাংলাদেশ – ইউসেপ কেয়ারগিভিং ইউথ প্রজেক্ট ইন বাংলাদেশে’-এর আওতায় প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউসেপ মিরপুর টিভিইটি ইনস্টিটিউট, মিরপুর-২, ঢাকায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।দক্ষ কেয়ারগিভার তৈরিতে ইউসেপ বাংলাদেশের উদ্যোগ: সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
মেটলাইফ বাংলাদেশ-এর অর্থায়নের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পটি ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ঢাকা (মিরপুর ও যাত্রাবাড়ী) এবং চট্টগ্রাম (চান্দগাঁও ও খুলশী) অঞ্চলে পরিচালিত হয়। প্রকল্পের মূল লক্ষ্য ছিল বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কেয়ারগিভার তৈরি করা এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রকল্পের আওতায় মোট ১,০০০ জন সুবিধাবঞ্চিত যুবক-যুবতীকে যোগ্যতা-ভিত্তিক পরিচর্যা প্রশিক্ষণ, কর্মসংস্থান দক্ষতা, জীবন দক্ষতা, কর্মজীবন পরামর্শ এবং চাকরি প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ইউসেপ ঢাকা নর্থ অঞ্চলের আওতায় ৪০০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এদের মধ্যে ৩২৫ জন (৮১.২৫ শতাংশ) ইতোমধ্যে দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মসংস্থান লাভ করেছেন। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সফল প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া, উপ-পরিচালক, প্রোগ্রাম ও ইনবেশন তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কেয়ারগিভারের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় প্রকল্পটি শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেনি, বরং দক্ষ, মানবিক ও পেশাদার কেয়ারগিভার তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
ইউসেপ বাংলাদেশ-এর সিনিয়র স্পেশালিস্ট (স্কিলস প্রমোশন) ইঞ্জিনিয়ার বি. এম. মফিজুর রহমান বলেন, এই প্রকল্প কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা খাতে মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধি পেয়েছে, জীবনমানের উন্নয়ন ঘটেছে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কেয়ারগিভারের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়েছে।
পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি ও ইউসেপ ঢাকা নর্থ অঞ্চলের আঞ্চলিক প্রধান ইঞ্জিনিয়ার সৈয়দ নাজিম ওবাইয়েদ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউসেপ বাংলাদেশ-এর প্রকল্পের সফল বাস্তবায়নে দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করে বক্তব্যে বলেন, এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীরা ইন্টার্নশিপ, ব্যবহারিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যা তাদের বাস্তব কর্মদক্ষতা অর্জনে বড় ভূমিকা রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code