শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত

সিলেট নিউজ ডেস্ক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার।

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গাড়ির সামনে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সাদ্দাম হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার রঘুপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। তিনি একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) হিসেবে জৈন্তাপুর উপজেলায় কর্মরত ছিলেন।

Manual7 Ad Code

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সদস্যরা দুটি পিকআপযোগে গোয়াইনঘাটের দিকে যাচ্ছিলেন। তাদের কনভয় জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সারিঘাট দক্ষিণপাড় এলাকায় পৌঁছালে একটি বেসামরিক পিকআপ বিজিবির কনভয়কে ওভারটেক করে।

Manual4 Ad Code

 

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল বেসামরিক পিকআপটির সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে যায়। পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন এলাকায় রাস্তায় পড়ে যান। এ সময় বিজিবির পিকআপের চালক তাৎক্ষণিক ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেন।

 

বিজিবির সদস্যরা দ্রুত আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮ এবং বিজিবির পিকআপটির নিবন্ধন নম্বর সিলেট হ-১১-০০৩২।

 

তবে দুর্ঘটনাটি নিয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলটির বেপরোয়া গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে সড়কে পড়ে যায় এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেছে বিজিবি।

 

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা এড়ানোর জন্যই তিনি সম্ভবত ব্রেক চাপেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার একপাশে চলে যায় এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর হাসপাতালে পাঠান। বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কোনো ধাক্কা লাগেনি।

 

এদিকে, খবর পেয়ে সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

সিলেট-তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code