শিরোনাম
রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি

সিলেট নিউজ ডেস্ক / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

‎জামরুল ইসলাম রেজা,
‎ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
‎সুনামগঞ্জের ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের, বেপরোয়া চালনির মাধ্যমে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহতের খবর পাওয়া গিয়েছে।

‎০১ আগষ্ট শনিবার সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে ছাতক পাবলিক খেয়াঘাটের সামনে
‎আবারও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাটি একটি অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের বেপরোয়া চালনার কারণে ঘটেছে।

‎আহত শিক্ষার্থীর নাম পুষ্পিতা দেব। তিনি ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বাগবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা হিরণ দেব এর কন্যা।

‎পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পুষ্পিতা দেবের মাথায় গুরুতর আঘাত লাগে। তার চোখের নিচের অংশে ৭টি সেলাই এবং মাথার পেছনে ৩টি সেলাই দিতে হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে তাকে বাড়িতে পাঠান এবং উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেন।

‎আহত শিক্ষার্থীর পিতা তার মেয়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

‎এ ঘটনাকে কেন্দ্র করে ছাতকবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক এবং বেপরোয়া অটোরিকশা চালকদের কারণে ছাতকে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা প্রশ্ন তুলেছেন—বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কেন এখনো প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ কার্যকর নীতিমালা প্রণয়ন এবং কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করছে না?

‎উল্লেখ্য, কয়েকদিন আগেও একই ধরনের একটি দুর্ঘটনায় ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল। ধারাবাহিক এসব ঘটনার পরেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

‎ছাতকবাসীর দাবি, অটোরিকশা চালকদের লাইসেন্স যাচাই, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত তদারকি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।

‎ছাতকবাসীর প্রত্যাশা—নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং দুর্ঘটনামুক্ত একটি ছাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code