শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

Satyajit Das / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবসটির উদ্বোধনী দিনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Manual5 Ad Code

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ (Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works)।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মিজানুর রহমান শাহীন,নার্সিং সুপারভাইজার মধুমিতা ভান্ডারী, প্রধান সহকারী রাজীব কুমার দাস,স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসাইনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্কাউট দলের সদস্যরা।

Manual5 Ad Code

আলোচনা সভায় সহকারী সার্জন ডা. মিজানুর রহমান শাহীন বলেন,জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে মাতৃদুগ্ধ মায়ের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তিনি শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধ পান বিষয়ে পরিবার ও সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Manual1 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code