শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪

সিলেট নিউজ ডেস্ক / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

জামরুল ইসলাম রেজা
‎ছাতক প্রতিনিধিঃ
‎সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪।

‎​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত ইসলাম বাজারের হাঁদাচানপুর মসজিদ মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, হাঁদাচানপুর গ্রামের আকদ্দছ আলীর (৬০) একই গ্রামের সিরাজ মিয়ার বাবা প্রয়াত সানুর মিয়ার কাছে সামান্য কিছু পাওনা টাকা ছিল। এই টাকার জের ধরে উভয়পক্ষে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে স্থানিয় ব্যক্তিবর্গ মীমাংসার জন্য বিচার বৈঠকে দেখে দেওয়ার আশ্বাস দিয়ে উভয়পক্ষকে শান্ত করেন।

‎এতে সিরাজ মিয়া রাজি হলেও বাড়ীতে গিয়ে তার পক্ষের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড ও রামদা নিয়ে রাস্তায় দারিয়ে থাকে। একপর্যায়ে আকুদ্দুস আলীর লোকজন বিচারের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার মধ্যে আটক করে সিরাজ মিয়ার লোকজন হামলা করে। এবং একই গ্রামের চান্দআলীর দোকান লুটপাট ও ভাঙচুর চালায়। এতে আকুদ্দুস আলীর পক্ষের লোক ৪ জন গুরুতর আহত হন।

‎গুরুতর আহত ব্যক্তিরা হলেন— আকদ্দছ আলী (৬০), তকদ্দছ আলী (৬৫), লিটন মিয়া (৩৫) ও ছালিক মিয়া (৩৮)। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও কয়েকজন।

‎ঘটনার ​খবর পেয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমেন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎​বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code