শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা

Satyajit Das / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

Manual1 Ad Code

দলীয় সূত্র জানায়,রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত চিঠিতে তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে,দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা,ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

অব্যাহতির আগে তাজ উদ্দিন তাজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বলেন,বিষয়টি তাঁর জানা নেই।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,স্থানীয় এমপির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত রেজুলেশন ও আবেদনের ভিত্তিতে দলীয় শৃঙ্খলার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

এদিকে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন,যুবদল নেতা আব্দুল কাদির,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ ও শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

বক্তারা অভিযোগ করেন,দলের দুঃসময়ে পাশে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি মহল ‘পকেট কমিটি’ গঠনের উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। কোনো নিয়মনীতি বা কাউন্সিল ছাড়াই নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহালের দাবি জানান তারা।

সমাবেশ থেকে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান,জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ঢাকায় রোডমার্চ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে অব্যাহতি পাওয়া নেতা মো. তাজ উদ্দিন তাজুর বক্তব্য জানা যায়নি।

Manual4 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code