শিরোনাম
ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’: নোয়ারাই ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে “পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি মা মেয়ে পূজা করে, যার যার আরাধনা সে সে করে,তেমন হয়েছে আমাদের সমাজের হাল অবস্থা যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না! শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা, প্রধান শিক্ষক ও সভাপতি কারাগারে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ কবিতা:মৃত্যুর পরোয়ানা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’: নোয়ারাই ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

জামরুল ইসলাম রেজা,

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual4 Ad Code

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’-এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘টিম ছাতক’-এর উদ্যোগে উপজেলার নোয়ারাই ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ফলজ ও উপকারী গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

Manual4 Ad Code

​“বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু ও সুপারিসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, প্রাকৃতিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস ও পরিবেশকে প্রাণবন্ত রাখার পাশাপাশি এসব ফলজ বৃক্ষ ভবিষ্যতে স্থানীয়দের পুষ্টির চাহিদা মেটাতে ও ছায়া প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।

​কর্মসূচিতে টিম ছাতকের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে গাছের চারা রোপণ ও প্রাথমিক পরিচর্যার কাজ পরিচালনা করেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেবল চারা রোপণ করেই দায়িত্ব শেষ নয়; গাছগুলোর নিয়মিত পরিচর্যা, সঠিক সুরক্ষা এবং সংরক্ষণের মাধ্যমে সেগুলোকে পূর্ণাঙ্গ গাছে পরিণত করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

​এ সময় উপস্থিত ছিলেন টিম ছাতকের প্রতিষ্ঠাতা ও তরুণ সংগঠক সাঈদুর রহমান সাঈদ, সংগঠনটির সদস্য জুবায়েদ আহমদ, ময়নুল ইসলাম, রুহেতুল হক সাহাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​টিম ছাতকের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদ বলেন, “‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’ একটি সামাজিক ও পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অঞ্চলজুড়ে সবুজায়ন নিশ্চিত করতে ছাতকের বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের এ বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।”

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code