শিরোনাম
মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু কবিতা:কবি আল্লামা ইকবাল ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়! বিএনপির ত‍্যাগী নেতাকর্মীদের মূল‍্যায়ন করা খুবই জরুরি। অতিথি পাখি শুধুমাত্র শীতেই দেখা যায় বাংলাদেশ বনাম কালো কালির লেখা আগুন ঝরা সোনালি চিঠি, বরাবর যৌথ বাহিনীও জনগণ বানারীপাড়ায় অসুস্থ শিশুকন্যাকে মায়ের জিম্মায় দেওয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, শিশুটির চিকিৎসাসেবা ও সুরক্ষায় মানবিক ভূমিকা পালন করেছিল পুলিশ মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক ব্যাবসায়ি মিজান গাঁজা সহ গ্রেফতার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ

সিলেট নিউজ ডেস্ক / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের মিয়ারচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর একটি প্রতিনিধি দল।মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন
জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ২টায় প্রতিনিধি দলটি মিয়ারচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আসেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন।
পরিদর্শনকালে জাইকা প্রতিনিধি দলের সদস্যরা জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুম, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং কমিউনিটি ক্লিনিকের অন্যান্য চলমান সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন।মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন
জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ

Manual6 Ad Code

তাঁরা ক্লিনিকের সেবার ধরন, সুবিধা ও স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য জানতে চান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন জাইকা প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি মিয়ারচর কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা স্থানীয় পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন।মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন
জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ
সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং প্রসূতি সেবা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিয়ারচর কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দিকনির্দেশনা ও সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
“মানুষের সেবায়, মানুষের পাশে”—এই অঙ্গীকারে মিয়ারচর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code