শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা

সিলেট নিউজ ডেস্ক / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের নীরবতা ভেঙে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। ক্ষমতাগ্রহণের আগেই গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ করানো হয়, কিন্তু বাদ পড়ে যান ১৯৯৪ সাল থেকে ধরে রাখা পুরাতন প্রেসক্লাব সদস্যরা, শুধু গ্রুপে দাওয়াত দেওয়া হয় আম ভাবে, এতে করে যার মনে হয় তিনি আসিয়েন না হলে নেই, মুলতো এ প্রেসক্লাবের প্রকৃত কোন সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় নাই। শুধুমাত্র নিজেরদের বলয় ধরে রাখতে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ নিয়ে অনেক সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।https://dailysylhetnews24.com/2026/10/05/63202/
অনুষ্ঠিত এই নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে ৮৪ জন ভোটারের তালিকা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভোটারদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং পেশাদার সাংবাদিক রয়েছেন মাত্র ১০ থেকে ১২ জন। বাকি সদস্যরা বিভিন্ন রাজনৈতিক বলয়কে শক্তিশালী করার উদ্দেশ্যে সদস্যপদ লাভ করেছেন বলে গুঞ্জন রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে গত ২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত নির্বাচন কমিশন এবং বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে একটিুদ্ধকর গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ওই বৈঠকে পূর্বনির্ধারিত সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যদের সামনে একটি ‘আই ওয়াশ’ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি ও জামায়াতের সিলেট জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
১৭টি পদের বিপরীতে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত দুই প্রধান রাজনৈতিক দলের মেরুকরণে বিভক্ত হয়ে প্রার্থীরা জয়লাভ করেন।
বিএনপি সমর্থিত প্রার্থী এনামুল হক এনাম (৪১ ভোট) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট। সিনিয়র সহ-সভাপতি বিএনপির প্রার্থী আজিজুর রহমান খান (৫১ ভোট) বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি জামায়াতের প্রার্থী বদরুল আলম (৫০ ভোট) বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রতিদ্বন্দী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (৪৪ ভোট) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বাবর (৩৩ ভোট) বিজয়ী হয়েছেন। জামায়াতের সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট। কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন (৪৬ ভোট) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট। ক্রীড়া সম্পাদক মো. তামিম আহমদ (৪০ ভোট) সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন (৪৪ ভোট)। প্রচার সম্পাদক ফাহিম আহমদ (৩৪ ভোট)। প্রকাশনা সম্পাদক শাকেল উদ্দিন (৪১ ভোট)। দফতর সম্পাদক ওলিউর রহমান তামিম (৩৭ ভোট)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন (৪৭ ভোট)। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু (৩৬ ভোট) (যিনি অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির ছত্র ছায়ায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code