শিরোনাম
শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা

সিলেট নিউজ ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকার ঐতিহ্যবাহী অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নছির আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে এক ভাবগম্ভীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় সম্মেলন কক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জুহেল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, প্রবাসী কামাল উদ্দিন, দৈনিক কালবেলা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক গোবিন্দ দেব, মো. কয়ছর মিয়া ও অভিভাবক আব্দুল বাছিত সুমন।জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা

Manual7 Ad Code

​শিক্ষকমণ্ডলী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, আবুল কালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক কুলদানন্দ বিশ্বাস এবং ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন, মুজিবুর রহমান ও আবু তাহের।

Manual4 Ad Code

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী জাহানারা জান্নাত এবং গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে ১০ম শ্রেণীর শিক্ষার্থী মেঘলা রানী বৈদ্য, ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাইবা বেগম ও মিনহা বেগম।

Manual4 Ad Code

​সংবর্ধিত প্রধান শিক্ষক মো. নছির আলীর সুদীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান ও স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি সততা ও নিষ্ঠার সাথে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই অবদান বিদ্যালয় পরিবার সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

Manual5 Ad Code

​বর্তমানে ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত থাকা এই বিদ্যাপীঠটির ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মো. নছির আলীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি মোঃ জুহেল মিয়া ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাঁদের প্রিয় শিক্ষককে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code