শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লন্ডনিকন্যা সেজে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন বোনকে গ্রেপ্তার।

Coder Boss / ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

Manual2 Ad Code

আলমগীর হুসেনঃসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লন্ডনিকন্যা সেজে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৫ এপ্রিল) বিকেলে আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠায়। গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার তিন মেয়ে শিউলি বেগম, দিলসানা বেগম ও ইয়াছমিন বেগম।পুলিশ ও অভিযোগকারীরা জানান, প্রতারণার মাধ্যমে শিউলি, দিলসানা ও ইয়াছমিন বেগম সিলেটে বাড়ি ভাড়া নিয়ে লন্ডনিকন্যা সেজে বিয়ের ব্যবসা শুরু করে। তাদের আত্মীয় সিলেটের ওসমানীনগর থানার করমসি গ্রামের রহিম উল্লাহ্‌ বিয়ের মধ্যস্থতা করতো। জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল লন্ডনিকন্যা হিসাবে শিউলি বেগমকে বিয়ে করেন । ৫ লাখ টাকার নগদ কাবিন, ৭ ভরি স্বর্ণালংকার দিয়ে অনাড়ম্বর আয়োজনে গত ১০ ফেব্রুয়ারি শিউলিকে বিয়ে করে গ্রামের বাড়ি নিয়ে আসেন আশরাফুল। কয়েকদিন যেতে না যেতেই আশরাফুলের পরিবারের অন্যদের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় শিউলি।

সম্প্রতি শিউলি আশরাফুলকে মুঠোফোনে জানায়, সে লন্ডনে চলে যাচ্ছে, তাদের সম্পর্ক এখানেই শেষ। এর কয়েক দিন পর আশরাফুল বুঝতে পারেন যে এরা প্রতারক। এর মধ্যে খবর পাওয়া যায় জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামকেও প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে শিউলি। এসব ঘটনা জেনে আশরাফুল জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual2 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই তিন বোন দীর্ঘদিন ধরে লন্ডনি মেয়ে সেজে বিয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে। প্রতারণার মামলার পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code