শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তির লাশ হাওরেই ভেসে উঠেছে

Coder Boss / ৮৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual5 Ad Code

 

তাহিরপুর প্রতিনিধিঃ

Manual2 Ad Code

নৌডুবিতে নিখোঁজের তিনদিন পর হাওরেই ভেসে উঠলো কিশোরগঞ্জের সেই ব্যবসায়ী স্বপন মিয়া’র (৩৫) লাশ।

শুক্রবার সকাল ৬টায় সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রাম লাগোয়া চুনখলা হাওরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত স্বপন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে। তার স্ত্রী ও এক শিশু পুত্র রয়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত,দরিদ্র পরিবারের কিশোরগঞ্জের সন্তান স্বপন মিয়া বয়োবৃদ্ধ মাতা পিতা ও পরিবারের সদস্যদের জীবন জীবিকার তাগিদে সুনামগঞ্জের তাহিরপুরের দুধের আউটা গ্রামে থেকে গত প্রায় ১৩ হতে ১৫ বছর ধরে হাওর ও সীমান্তজনপদে ছোট নৌকায় ফেরী করে তৈল ব্যবসা করে আসছিলেন।

Manual7 Ad Code

জানাযায়, স্বপন কাঠের তৈরী নিজস্ব ছোট নৌকায় ফেরী করে প্রতিদিনের ন্যায় তাহিরপুরের সীমান্তজনপদ লালঘাটসহ বিভিন্ন গ্রামে তৈল বিক্রি শেষে বুধবার বিকেলে দুধের আউটা গ্রামে ফিরছিলেন। ওই সময় ঝড়ো বাতাসে নৌ ডুবিতে উপজেলার চুনখলা হাওরে নিখোঁজ হন তিনি।
বুধবার সন্ধার দিকে হাওরে ডুবে যাওয়া নৌকা তৈলের কন্টেইনার, খাদী ও বাঁশের ভাড় স্থানীয় লোকজন উদ্ধার করেছেন। অপরদিকে বুধবার বিকেল হতে রাত অবধি স্থানীয় লোকজন এবং পরদিন বৃহস্পতিবার বেলা ১১টা হতে বিকেল সাড়ে ৫টা অবধি সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই হাওরে উদ্যার অভিযান চালিয়ে তার কোন সন্ধান পাননি।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান,খবর পেয়ে নিহত স্বপনের ভগ্নিপতি জিল্লুর রহমানসহ পরিবারের লোকজন বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর এসে পৌছেন, যেহেতু এখন তার লাশ পাওয়া গেছে এমনকি কোন ধরণের অভিযাগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code