শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামের ভূরুঙ্গামারিতে বাল্য বিয়ে দেয়ার অপরাধে জরিমানা।

Coder Boss / ৮৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

মাহে আলম (কুড়িগ্রাম)প্রতিনিধি ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিভাবকদের সম্মতিতে হতে যাওয়া একটি বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে বাল্য বিয়ে দেয়ার অপরাধে বর ও কনের পিতাসহ ছয়জনের ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বৃহস্পতিবার রাতে টোল ফ্রি হটলাইন ১০৯ থেকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয় উপজেলার দেওয়ানের খামার ফেডারেশন সংলগ্ন এলাকায় বাল্যবিবাহ হচ্ছে। এই খবরের প্রেক্ষিতে রাত বারো টার দিকে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম পুলিশ সহ বিয়ের বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় বিয়ের বাড়িতে ভোজনরত অবস্থায় বর শফিকুল ইসলাম (২০) ও তাঁর পিতা আব্দুস ছাত্তার (৫৩) কে আটক করে পুলিশ। তাদের বাড়ি উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে।
বাল্য বিয়ের অপরাধ ধামাচাপা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কনের নাম পরিবর্তন করা একটি ভুয়া আইডি কার্ড প্রদশর্ন করে কনের পরিবার। জানাগেছে, কনে নবম শ্রেনীতে অধ্যয়নরত। মেয়ের বিয়ের বয়স হয়নি তবুও বিয়ে দেয়ার অপরাধে পিতা হাসমত আলী(৫৩) ও ভাই শহিদুল ইসলাম সহ বাল্য বিয়ে সম্পন্ন করতে সহযোগিতা করায় শাহজাহান আলী ও আব্দুল মালেককে আটক করে পুলিশ। পরে তাঁদেরকে ইউএনওর কার্যালয়ে আনা হয়।
বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতরা ১০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করে ছাড়া পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বাল্য বিয়ে বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন। বাল্য বিবাহ বন্ধের সময় ওসি মুহাঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code