শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে অনিয়মে সাতক্ষীরায় মানববন্ধন

Coder Boss / ৮১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি :

সাতক্ষীরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বৈশম্য, অনিয়ম-দুর্নীতি ও জেলা কোটা অনুসরণ না করার প্রতিবাদে নিয়োগ বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীরা প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক সাতক্ষীরা মাধ্যমে স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার একযোগে সারাবাংলাদেশের ৩০টি জেলার সাথে তালমিলিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় এই কর্মসূচি পালন করে পদবঞ্চিত মেধাবী প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জানুয়ারিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে ১ হাজার ৬৫০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এতে ৫১টি জেলার ২৮ হাজারের অধিক প্রার্থী আবেদন করার সুযোগ পান। গত বছরের ২ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৩৯ জন। পরের মাসে ১৩ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সেখানে ৫ হাজার ১১৪ জন মৌখিক পরীক্ষার সুযোগ পান। মাসব্যাপি চলেছে মৌখিক পরীক্ষার কার্যক্রম।

Manual2 Ad Code

চলতি বছরের জানুয়ারিতে প্রাথমিকভাবে নির্বাচিত
১ হাজার ৬৫০ জনের তালিকা প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তালিকা প্রকাশের পর থেকে মেধাবী পদবঞ্চিতরা বৈশম্য, অনিয়ম-দুর্নীতি ও জেলা কোটা অনুসরণ না করার অভিযোগ তুলে এই নিয়োগের উপর হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বেশ কিছু রুল জারি করেন এবং নিয়োগ কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
হাইকোর্টের রুল সমূহের জবাব না দিয়ে সুপ্রিমকোর্টে এ্যাপিলেট ডিভিশনে আপিল করেন

Manual7 Ad Code

চলতি বছরের মার্চে মহামান্য প্রধান বিচারপতিসহ মোট ৭ বিচারপতির বেঞ্চ আপিল খারিজ করে রুলের দ্রুত জবাব দিতে ও মামলার দ্রুত নিস্পত্তির নির্দেশ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া বিশ্বরূপ চন্দ্র ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃনাল সরকার, আমিনুর রহমান, অতিশ দীপঙ্কর বসু, মেহেদি হাসান, আব্দুল হাদি প্রমুখ।

বক্তারা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদে এই নিয়োগে বিধি মোতাবেক জেলা কোটা অনুসরণ করা হয়নি। কোন কোন জেলায় কোটার বিপরীতে দ্বিগুণ নিয়োগ প্রদান করা হয়েছে।

বক্তারা আরো বলেন, প্যানেলের মাধ্যমে ৩৪৬৪ জন মেধাবী পদবঞ্চিতদের নিয়োগ দিয়ে দেশের সেবায় কাজ করার সুযোগ দানে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code