শিরোনাম
তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রয়াত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছোট ভাই ফয়জুর রহমান করোনায় মারা গেছেন

Coder Boss / ৮৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

Manual4 Ad Code

প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান (ফাখর মিয়া) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামের কৃতি সন্তান ফয়জুর রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার (২৮ জুন) ভোর ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর বনানীতে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

গত শনিবার তাঁর করোনা শনাক্ত হয়। এর আগেরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুম ফয়জুর রহমানের ভাতিজি মৌলভীবাজার গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা রহমান রিমা।

Manual3 Ad Code

রিমা বলেন- ‘চাচা ছিলেন অসম্ভব মেধাবী ও ভালো মানুষ। প্রচুর লেখাপড়া করতেন। অনেকগুলো বই লিখেছেন।’

Manual5 Ad Code

বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন, জানান- রিমা।

Manual8 Ad Code

মৃত্যুকালে প্রয়াত ফয়জুর রহমান দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ছিলেন। পূর্বালী ব্যাংকের তিনি সাবেক পরিচালক ছিলেন।

Manual1 Ad Code

তিনি ব্যাংকিং ইকোনমির ওপর গবেষণাধর্মী ১০ টির মতো বইও লিখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code