শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রয়াত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছোট ভাই ফয়জুর রহমান করোনায় মারা গেছেন

Coder Boss / ৮৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

Manual4 Ad Code

প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান (ফাখর মিয়া) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

Manual1 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামের কৃতি সন্তান ফয়জুর রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার (২৮ জুন) ভোর ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর বনানীতে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

গত শনিবার তাঁর করোনা শনাক্ত হয়। এর আগেরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুম ফয়জুর রহমানের ভাতিজি মৌলভীবাজার গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা রহমান রিমা।

Manual1 Ad Code

রিমা বলেন- ‘চাচা ছিলেন অসম্ভব মেধাবী ও ভালো মানুষ। প্রচুর লেখাপড়া করতেন। অনেকগুলো বই লিখেছেন।’

বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন, জানান- রিমা।

Manual6 Ad Code

মৃত্যুকালে প্রয়াত ফয়জুর রহমান দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ছিলেন। পূর্বালী ব্যাংকের তিনি সাবেক পরিচালক ছিলেন।

Manual2 Ad Code

তিনি ব্যাংকিং ইকোনমির ওপর গবেষণাধর্মী ১০ টির মতো বইও লিখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code