শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে অর্ধগলিত লাশ উদ্ধার।

Coder Boss / ৮৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

Manual3 Ad Code

 

শিমুল আহমদ দঃসু প্রতিনিধিঃ-

Manual6 Ad Code

সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকা থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৮ জুন) সকালে এই লাশ উদ্ধার করে জালালাবাদ থানাপুলিশ। এই লাশের গলায় ওড়না পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন ছিলো।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা সাংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গতকাল সকাল ১০টায় জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবের বাজারস্থ অষ্ট্রেলিয়া পয়েন্টে এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় এই লাশের দু’পা ও গলায় ওড়না দিয়ে বাঁধা এবং গলার সামনের অংশে কাটা দাগ পাওয়া যায়। মৃতের বয়স অনুমান ৩৪ বছর।

Manual4 Ad Code

পুলিশ জানান, লাশের পরনে জিন্সের প্যান্ট, কোমড়ে ব্রাউন কালারের বেল্ট ও গায়ে স্টাইপের টি-শার্ট পরিহিত ছিল। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এই লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Manual2 Ad Code

মৃত ব্যক্তি যদি কারো পরিচিত হয়ে থাকে বা কেউ তার পরিচয় জেনে থাকেন তাহলে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫২২) অথবা ডিউটি অফিসার, জালালাবাদ থানা (০১৭৮১-১৯৫১৫১) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং এসএমপি কন্ট্রোল রুমের ফোন নাম্বারে (০১৭১৩-৩৭৪৩৭৫/ ০১৯৯৫-১০০১০০/ ০৮২১-৭১৬৯৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

এই যুবকের মৃত্যুর মূল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code