শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বুড়িগঙ্গা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবিতে বহু মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক খেলাফত মজলিসের।

Coder Boss / ৮৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

Manual8 Ad Code

সাইফ আহমেদঃ

Manual4 Ad Code

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে বহু যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো জাতি শোকাভিভূত: খেলাফত মজলিস

Manual7 Ad Code

ঢাকা, ২৯ জুন ২০২০: ঢাকার শ্যামবাজর সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা এম ভি মর্নিং বার্ড নামের একটি শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রেরিত এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে বহু যাত্রীর মর্মান্তিক সলিল সমাধির ঘটনায় পুরো জাতি মর্মাহত, শোকাভিভূত। এ লঞ্চ ডুবির ঘটনায় যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে তা সহ্য করা কঠিন। বিকাল ৪টা নাগাদ ৩০ লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। অন্য বড় একটি লঞ্চের ধাক্কায় এ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করতে হবে ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় মর্মান্তিভাবে নিহতদের রুহের মাগফিরাত কামানা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে এ লঞ্চ দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতি পূরণ প্রদানের দাবী জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code